জয়পুরহাটে শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

জয়পুরহাটে শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

জয়পুরহাটের আক্কেলপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে রাতেই গ্রেপ্তার করে। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আতিকুর রহমান ওরফে রুবেল (৩৫)। তিনি আক্কেলপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আগেও ছেলেশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে।

মামলার এজাহার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী গতকাল সকাল সাতটার দিকে বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। সকাল ৯টার দিকে পড়া শেষ করে টয়লেটে গেলে অভিযুক্ত আতিকুর রহমান তাকে যৌন নির্যাতন করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে তিনি পালিয়ে যান। পরে শিশুটি বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানায়। শিশুটির মা বিদ্যালয়ে গিয়ে বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। ওই দিন রাতেই গ্রামবাসী আতিকুরকে আটক করেন। পরে জাতীয় জরুরি নম্বর ৯৯৯–এ কল করে পুলিশকে ঘটনাটি জানানো হয়। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমার মেয়েকে যৌন নির্যাতন করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin