কাবুলে বিকট শব্দে বিস্ফোরণ, ‘তদন্ত চলছে’ জানাল তালেবান

কাবুলে বিকট শব্দে বিস্ফোরণ, ‘তদন্ত চলছে’ জানাল তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার সরকার।

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, কাবুল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সূত্রগুলো জানিয়েছে, কাবুলের আবদুল হক স্কয়ার এলাকায় একটি ল্যান্ড ক্রুজার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাতে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, বিস্ফোরণের পর আবদুল হক মোড়টি বন্ধ করে দেওয়া হয়, ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

এএফপি সাংবাদিকরা জানিয়েছেন, রাজধানীতে দুই দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণ দুটি ঘটে।

এএফপির এক সাংবাদিক জানান, কাবুলের রাস্তায় বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা গাড়ি তল্লাশি করছেন।

সোশ্যাল মিডিয়াসহ কিছু আউটলেটে তেহরিক-ই-তালেবার পাকিস্তানের (টিটিপি) শীর্ষ নেতা মারা গেছেন বলে খবর ছড়ালেও মূলধারার গণমাধ্যমে এমন তথ্য মেলেনি। আফগান সরকার বা পাকিস্তান সরকার থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি।

এইচএ/

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin