কাকরাইলে ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী যানবাহনের জরিমানা

কাকরাইলে ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী যানবাহনের জরিমানা

রাজধানীর কাকরাইল এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উদ্যোগে শনিবার (১ নভেম্বর) পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ও হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী ৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে মোট ২৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। পাশাপাশি শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে আরও ২২টি যানবাহনের চালক ও মালিককে পরামর্শ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। অভিযানে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদফতরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, নগরবাসীর জন্য সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সংস্থাটি সব যানবাহন মালিক ও চালকদের হাইড্রোলিক হর্ন ব্যবহার থেকে বিরত থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin