কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে

কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে

গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন।

সকালে শাহেদ আহমেদ মজুমদারকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শাহেদের আইনজীবী রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

/এসআইএন

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin