কাপ্তাই হ্রদে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৪

কাপ্তাই হ্রদে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৪

প্রতীকী ছবি।

স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি:

রাঙ্গামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদে বজ্রপাতে মো. সুমন (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২নং বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জেলে।

আহতরা হলেন, মো. আয়াতুল (৩০), মো. মামুন (২৭), মো. সুমন (৩৭) এবং মো. রাজু (৪০)।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটিতে তীব্র বৃষ্টি এবং বজ্রপাত হয়। এসময় ২নং বরকল ইউনিয়নের কুরকটি ছড়ি নামক স্থানে কাপ্তাই হ্রদে মো. মোতালেব  সওদাগরের জাল দিয়ে নৌকাযোগে মাছ ধরছিলেন ছয় জেলে।

হঠাৎ প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে নৌকায় থাকা অবস্থায় মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মো. সুমন মারা যান। অন্যরা আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যাতৌ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে ঘটনাস্থল তার এলাকা নয় বলে জানিয়েছেন।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin