কারাগারে মিরপুরের সাবেক ওয়ার্ড কমিশনার ও আওয়ামী লীগ নেতার মৃত্যু

কারাগারে মিরপুরের সাবেক ওয়ার্ড কমিশনার ও আওয়ামী লীগ নেতার মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কারাবন্দি অবস্থায় মিরপুরের সাবেক ওয়ার্ড কমিশনার মুরাদ হোসেনের (৬৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, কারারক্ষী মেহেদী হাসানসহ কারারক্ষীরা অসুস্থ অবস্থায় তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদ হোসেনের বাবার নাম আমজাদ হোসেন সিকদার। তিনি মিরপুরের ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও একই ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার ছিলেন। তিনি তিনটি বিচারাধীন হত্যা মামলায় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো ফারুক। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কারা সূত্র জানিয়েছেন, কমিশনার মুরাদ হোসেন তিনটি হত্যা মামলায় বন্দি ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin