কারও আশা না করে নিজেই বানিয়ে ফেলুন নাড়ু-মোয়া

কারও আশা না করে নিজেই বানিয়ে ফেলুন নাড়ু-মোয়া

পুজোয় নানা ব্যস্ততার মধ্যে থাকলেও তিনবেলা খাবার বানানো, ভোগের ব্যবস্থা করাসহ নানারকম কাজে ব্যস্ত থাকতে হয় সবাইকেই। ব্যস্ততার কথা বলে কি তাই নারকেলের নাড়ু, মুড়ির মোয়া এসব বানাবেন না। বাসায় যে অতিথি আসুক যে খাবারই দেন না কেন, নাড়ু পাতে না পড়া পর্যন্ত যেন মন ভরে না। আর পুজো শেষে বক্স ভর্তি নাড়ু-মোয়া নিয়ে অফিসে হাজির হবেন বলে কতজন বসে থাকে! কারণ সব বাসায় এসব বানানোর চল নেই। চল না থাকলে কী হবে, যতটা কঠিন মনে করেন ততটা কঠিন না নাড়ু-মোয়া বানানো। চেষ্টা করে দেখতে পারেন এই রেসিপি সামনে রেখে-

নাড়ু বানানোর উপকরণ

নারকেল কোরানো ২ কাপ

গুড় (বা চিনি) ১ কাপ (স্বাদমতো)

এলাচ গুঁড়া আধা চা চামচ

সামান্য ঘি ১ চা চামচ

প্রণালী

একটি কড়াইয়ে গুড়ের সাথে সামান্য পানি দিয়ে গুড়টা গলিয়ে নিন। গুড় ফুটে টান ধরতে শুরু করলে কোরানো নারকেল দিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন। অল্প ভেজা ভেজা থাকতে এলাচ গুঁড়া দিন। আরেকটু নেড়েচেড়ে পানি একদম টেনে আসলে নামিয়ে ঠাণ্ডা করুন।

এরপর হাতে একটু ঘি মেখে নিয়ে ছোট ছোট গোল গোল করে বানিয়ে নিন নারকেলের নাড়ু। তবে খেয়াল রাখবেন, নাড়ুটা বাধতে হবে একদম ঠাণ্ডা হয়ে যাওয়ার আগে আগে।

মোয়া বানানোর উপকরণ

মুড়ি ৩ কাপ

গুড় ১ কাপ

পানি আধা কাপ

সামান্য ঘি 

প্রণালী

কড়াইতে গুড় ও পানি দিয়ে গুড় গলিয়ে ফুটতে সময় দিন। গুড়ের সিরা ফোঁটার পরে টান ধরে আসছে কিনা দেখে নিন। এক বাটি পানিতে এক ফোটা গুড় ফেলে দেখবেন শক্ত হয় কিনা। এবার গরম সিরার মধ্যে মুড়ি দিয়ে দ্রুত নেড়ে মিশিয়ে নিন।এই কাজটি দ্রুত নিপুণভাবে করতে হবে। হাত হালকা পানিতে ভিজিয়ে নিয়ে গোল গোল মোয়া বানিয়ে নিন।

Comments

0 total

Be the first to comment.

হয়ে যাক লুচি আর আলুর দম BanglaTribune | জীবনযাপন

হয়ে যাক লুচি আর আলুর দম

‘আশ্বিনে নব আনন্দ, উৎসব নব’। আশ্বিন আসতে না আসতেই বাতাসে গন্ধ, পুজো আসছে। শুরু হতে যাচ্ছে একের পর এক...

Sep 15, 2025
ছবিতে মহাসপ্তমী BanglaTribune | জীবনযাপন

ছবিতে মহাসপ্তমী

চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ (১৯ সেপ্টেম্বর) এই উৎসবের দ্বিতীয় দিনে উদয...

Sep 29, 2025

More from this User

View all posts by admin