কারও মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, এটা ইসির বিষয়: মির্জা ফখরুল

কারও মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, এটা ইসির বিষয়: মির্জা ফখরুল

কারও মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, এটি নির্বাচন কমিশনের (ইসি) বিষয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য বলেই অযথা ধানের শীষকে নিয়ে টানাটানি করা হচ্ছে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই পথ—সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। যতই সংস্কার করি না কেনো, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে না পারবো, ততক্ষণ গণতন্ত্রে উত্তরণ সম্ভব নয়। দোষারোপ করা হলেও বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, সংস্কারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যাচার করে কোনো লাভ হবে না। নির্ধারিত সময়েই নির্বাচন হতে হবে, অন্যথায় নির্বাচন হবে না। আমলাতন্ত্রকে নির্দিষ্ট দলের পকেটে ভরার চেষ্টা করা হচ্ছে—বিএনপি তা বরদাস্ত করবে না। নির্বাচনের সময় সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র নিশ্চিত করতে হবে, অন্যথায় জনগণ তা মেনে নেবে না।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin