কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকও।

সোমবার (১৩ অক্টোবর) ডিএমপি মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১২ অক্টোবর) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালু শেখ (৪২), ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মো. টিটু ভুইয়া (৪৫), কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-মানবাধিকার সম্পাদক সেলিম রেজা (২৭), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সহ-সভাপতি সুকুমার চৌধুরী শুভ (৩৩) ও হাজারীবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আবুল হাসনাত বাহার (৩৭)।

ডিএমপি জানায়, রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে বংশাল থানাধীন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. কালু শেখকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।

এরপর রাত সাড়ে ১১টার দিকে মিনিটের দিকে মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সেলিম রেজা ও সুকুমার চৌধুরী শুভকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগ। রাত পৌনে ১২টার দিকে পল্টন থানা এলাকা থেকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু ভুইয়াকে গ্রেফতার করা হয়।

এছাড়া সোমবার (১৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা আবুল হাসনাত বাহারকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin