কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার

ঢাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন তেজগাঁও কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর কবির (৫৪), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন (৪৭), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আওয়ামীলীগের সক্রিয় সংগঠক মকবুল হোসেন (৫৮), ঢাকা মহানগর ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাবু (৬৪), ঢাকা মহানগরের উত্তর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ডের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনির হোসেন (৪৮), নোয়াখালী জেলা ছাত্রলীগ সহ-সভাপতি রাহাদ চৌধুরী (২৫), বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বামনা উপজেলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার (৬০) ও তুরাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাজীব (৩৬)।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে ডিবি উত্তরা-বিভাগের একটি দল বিমানবন্দর থানাধীন সিভিল অ্যাভিয়েশন এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করে। অন্যদিকে একই দিন বিকেল ৪টা ৩৫ মিনিটে সমরিতা হাসপাতালের সামনে থেকে আবু সাঈদ স্বপনকে গ্রেফতার করে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।

তিনি বলেন, একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা হাউজিং ব্লক-সি এলাকার নিজ বাসা থেকে মো. মকবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ। অন্যদিকে একই সময়ে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. আতিকুর রহমান বাবুকে গ্রেফতার করে।

এছাড়াও একই দিন রাত ১২টা ২৫ মিনিটে গুলশান থানাধীন নদ্দা এলাকায় অভিযান পরিচালনা করে মো. মনির হোসেনকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ। রাত ১০টা ৪৫ মিনিটে ডিবি- ওয়ারী বিভাগের একটি টিম শাহ আলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. রাহাদ চৌধুরীকে গ্রেফতার করে। রাত ৮টার দিকে ডিবি- রমনা বিভাগের একটি টিম বেইলি রোড এলাকায় অভিযান পরিচালনা করে গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার ও মো. রাজীব গ্রেফতার করে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin