কাশিমপুর থানা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ঢাকায় গ্রেফতার

কাশিমপুর থানা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ঢাকায় গ্রেফতার

গাজীপুর জেলার কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আলম আসকরকে (৬০) গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি আশরাফুল আলম আসকর শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোডে অবস্থান করছেন। দুপুর আনুমানিক ৩টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার আশরাফুল আলম আসকরের বিরুদ্ধে গাজীপুর মহানগর পুলিশের গাছা থানায় এবং জয়দেবপুর থানায় পৃথক দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin