কাশিয়ানীতে বাসচাপায় ভ্যানচালক নিহত

কাশিয়ানীতে বাসচাপায় ভ্যানচালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় সুকেন বর (৩২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।  

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুকেন বর কাশিয়ানী উপজেলার মাহমুদপুরের জীতেন বরের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুর রহমান মুরাদ হোসেন জানান, রাস্তা পারাপারের সময় খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটি চাপা দিলে গুরুতর আহত হন ভ্যান চালক সুকেন বর।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin