কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে চাকরি

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে চাকরি

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন গ্রেডে ১৩ ক্যাটাগরির পদে মোট ৯৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ২৭ অক্টোবর সকাল ১০টায় শুরু হয়ে চলবে ১৭ নভেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মি. পর্যন্ত।

১. পদের নাম: সিনিয়র ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটরপদসংখ্যা: ০১বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকাগ্রেড: ১৩শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

২. পদের নাম: কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ০২বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকাগ্রেড: ১৩শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

৩. পদের নাম: উচ্চমান সহকারীপদসংখ্যা: ১৩বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকাগ্রেড: ১৪শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।

৪. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ০২বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকাগ্রেড: ১৪শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

৫. পদের নাম: ক্যাশিয়ারপদসংখ্যা: ০৪বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকাগ্রেড: ১৪শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ০৪বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকাগ্রেড: ১৬শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৭. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটরপদসংখ্যা: ০১বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকাগ্রেড: ১৬শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৮. পদের নাম: টেলিফোন অপারেটরপদসংখ্যা: ০১বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকাগ্রেড: ১৬শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৯. পদের নাম: গাড়িচালক (ড্রাইভার)পদসংখ্যা: ০৭বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকাগ্রেড: ১৬শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১০. পদের নাম: সিপাইপদসংখ্যা: ৫২বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকাগ্রেড: ১৭শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১১. পদের নাম: ডেসপাচ রাইডারপদসংখ্যা: ০১বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকাগ্রেড: ১৮শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১২. পদের নাম: ফটোকপি অপারেটরপদসংখ্যা: ০২বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকাগ্রেড: ১৮শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৩. পদের নাম: অফিস সহায়কপদসংখ্যা: ০৯বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকাগ্রেড: ২০শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: শুধু ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। 

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর। ৩, ৪ ও ৬ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://cevdsc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১ থেকে ৯ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ১০ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।উল্লেখ্য, সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা) আবেদন ফি  ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নিন। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin