কাতারে হামলার ঘটনায় ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারে হামলার ঘটনায় ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারের রাজধানী দোহায় চালানো হামলায় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান তিনি।

সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তাঁরা। ওই ফোনকলে ক্ষমা চান নেতানিয়াহু। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘প্রথম পদক্ষেপ হিসেবে—কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জিম্মি নিয়ে আলোচনার সময় হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। নেতানিয়াহু নিশ্চিত করেন যে ভবিষ্যতে এমন ধরনের হামলা আর চালাবে না ইসরায়েল।’

গত ৯ সেপ্টেম্বর দোহায় হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি প্রস্তাবের সঙ্গে যুক্ত হামাস নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের। হামলায় হামাসের অন্তত পাঁচ সদস্য ও কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান।

নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, ‘ফোনকলের সময় হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। ওই হামলায় কাতারি নাগরিক বদর আল-দোসারি শহীদ হন। একই সঙ্গে ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আবার লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।’

Comments

0 total

Be the first to comment.

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন নেতানিয়াহু Prothomalo | মধ্যপ্রাচ্য

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন নেতানিয়াহু

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়...

Oct 07, 2025
আলেপ্পোয় সিরীয় সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি Prothomalo | মধ্যপ্রাচ্য

আলেপ্পোয় সিরীয় সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি

কয়েক দিন ধরে সংঘাত ও উত্তেজনার পর সিরিয়ার আলেপ্পো নগরীর দুটি এলাকায় সিরীয় সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র–...

Oct 07, 2025

More from this User

View all posts by admin