কাউড্রে থেকে মুশফিক: শততম টেস্টে সেঞ্চুরি করেছেন যারা 

কাউড্রে থেকে মুশফিক: শততম টেস্টে সেঞ্চুরি করেছেন যারা 

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়েই নিজের শততম টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম। প্রথম দিনে বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু দিনের নির্ধারিত ওভারের খেলা শেষ হয়ে যাওয়াতে মাঠ ছাড়েন অপরাজিত ৯৯ রানে। 

শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই অপেক্ষার অবসান হয় তার। দিনের তৃতীয় বলে ইতিহাসে নাম লেখান তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি তুলে নেন তিনি। এটি ছিল মুশফিকের ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি। 

মুশফিকের আগে শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল কীর্তি আছে কেবল দশজনের। মুশফিক সেখানে এগারো নম্বর। এই সেঞ্চুরিতে আবার বাংলাদেশের হয়ে মুমিনুল হকের সর্বোচ্চ (১৩) সেঞ্চুরির রেকর্ডে ভাগও বসিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১০৬ রানে হামফ্রিজের বলে আউট হয়েছেন মুশফিক। 

এবার দেখে নেওয়া যাক শততম টেস্টে সেঞ্চুরি করেছেন যারা- 

১. কলিন কাউড্রে (ইংল্যান্ড) – ১১ জুলাই ১৯৬৮, বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রান২. জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান) – ১ ডিসেম্বর ১৯৮৯, লাহোরে ভারতের বিপক্ষে ১৪৫ রান৩. গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) – ১২ এপ্রিল ১৯৯০, সেন্ট জনসে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৯ রান৪. অ্যালেক স্টুয়ার্ট (ইংল্যান্ড) – ৩ আগস্ট ২০০০, ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রান৫. ইনজামাম–উল–হক (পাকিস্তান) – ২৪ মার্চ ২০০৫, বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১৮৪ রান৬. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) – ২ জানুয়ারি ২০০৬, সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ ও অপরাজিত ১৪৩ রান৭. গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) – ১৯ জুলাই ২০১২, লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ রান৮. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) – ১২ জানুয়ারি ২০১৭, জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৪ রান৯. জো রুট (ইংল্যান্ড) – ৫ ফেব্রুয়ারি ২০২১, চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ২১৮ রান১০. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ২৬ ডিসেম্বর ২০২২, মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০ রান১১. মুশফিকুর রহিম (বাংলাদেশ) – ২০ নভেম্বর ২০২৫, মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৬

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin