কবরস্থানে নবজাতক রেখে যাওয়া সেই ব্যক্তি আটক

কবরস্থানে নবজাতক রেখে যাওয়া সেই ব্যক্তি আটক

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে বাক্সবন্দী এক নবজাতককে রেখে যাওয়া ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম ফারুক হোসেন গাজী (৪৫)। মঙ্গলবার রাতে তাঁকে আটকের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

ফারুক গাজী চাঁদপুর শহরের তালতলার দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় এবং জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের মকবুল হোসেন গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরের দিকে অজ্ঞাতপরিচয় এক যুবক একটি নবজাতককে বাক্সবন্দী করে মৃত বলে কবরস্থানে দাফনের জন্য দিয়ে যান। কবরস্থানের দায়িত্বে থাকা ব্যক্তি বাক্স খুলে দেখেন, নবজাতকটি জীবিত। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতকটির ওজন ছিল ৮০০ গ্রাম। তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়। অনেক পরিবার তার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে হাসপাতালে আসে। শেষ পর্যন্ত শাহীন নামের এক ব্যক্তি নবজাতকটির দায়িত্ব নেন। কিন্তু নবজাতকটিকে বাঁচানো যায়নি। উদ্ধারের প্রায় আট ঘণ্টা পর চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুর রকিবের নির্দেশে ডিবির একটি দল শহরের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে বাক্সবন্দী নবজাতককে কবরস্থানে রেখে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফারুক জানান, ৫০০ টাকার বিনিময়ে তিনি বাচ্চাটিকে কবরস্থানে নিয়ে যান এবং দাফনের ব্যবস্থা করেন। এ কাজে জড়িত থাকার কথা তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও আটকের জন্য অভিযান অব্যাহত আছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin