কদমতলীতে দুর্বৃত্তের গুলিতে আহত শাহিনের মৃত্যু

কদমতলীতে দুর্বৃত্তের গুলিতে আহত শাহিনের মৃত্যু

কদমতলীর জুরাইনে দৃর্বৃত্তের গুলিতে আহত ফার্নিচার দোকান কর্মচারী মো. শাহিন বেপারী (৩১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টা ২২ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৩ নং ওযার্ডে (ওসেক) তার মৃত্যু হয়। 

শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ কেশবপুর গ্রামের সিরাজ বেপারীর ছেলে শাহিন। বর্তমানে জুরাইন এলাকায় থাকতেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক  বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

উল্লেখ্য, গত  শনিবার বিকাল সোয়া ৫টার সময় জুরাইন চেয়ারম্যান বাড়ি ডলফিন স্কুলে সামনে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা এলাকার আহতের পরিচিত মাইন উদ্দিন  হাসান জানান, বিকালে কে বা কারা ওই যুবককে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) নাঈম আহমেদ জানান, কে বা কাহারা তাকে গুলি করে আহত করেছে তাৎক্ষণিক জানা যায়নি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin