একটি মোটামুটি মানসম্মত রেস্তোরাঁয় খেতে গিয়ে এমন নিশ্চয় অনেকবারই হয়েছে- একটি ছেলে টেবিল পরিষ্কার করে, পানি-সহ বা পানি ছাড়া গ্লাস দিয়ে পাশে দাঁড়িয়ে আছে। তাকে অর্ডার নেওয়ার জন্য ডাকাডাকি করলেও তিনি সামনে এগিয়ে আসতে চান না। বরং আপনাকে জানাবে– অর্ডার নিতে অন্য লোক আসবে। একই ধরনের পোশাক পরা থাকলেও বা অর্ডার নেওয়ার কাজটা জানা থাকলেও তার অনুমতি নেই সেটা করার। কারণ তার চাকরি সেটা অ্যালাউ করে না।
এই যে আপনাকে রেস্টুরেন্টে ঢোকার পরে শুরুর সেবাটা যিনি দিলেন, তাকে বাসার বা বাসবয় বলা হয়। যিনি পরে এসে আপনার খাবারের অর্ডারটি নিলেন ও সার্ভ করলেন তাকে ওয়েটার বলা হয়। টেবিল পরিষ্কার আর খাবার পরিবেশনকারীর নাম আলাদা। দুই ভূমিকাই রেস্তোরাঁর কার্যকারিতা ও অতিথিসেবার অভিজ্ঞতা উন্নত করতে ভীষণ গুরুত্বপূর্ণ— তবে দায়িত্বের ধরন আলাদা। jwARI.fetch( $( "#ari-image-jw68f5f0a8b3e16" ) ); শব্দ নিয়ে গবেষণা করেন এমন একজন ব্যারি পোপিক। তিনি ব্যাখ্যা করছেন, ‘busboy’ শব্দটি এসেছে ‘omnibus’ শব্দ থেকে, যার লাতিন অর্থ হলো ‘সবার জন্য’। আর এরা রেস্তোরাঁর অন্যসব কর্মচারীদের সহায়তা করার জন্য নিয়োগ পেয়ে থাকেন। অনেকে ভাবেন বাসার আর ওয়েটার একই কাজ করেন, কিন্তু তা নয়। বাসারের প্রধান দায়িত্ব হলো রেস্তোরাঁ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। যেমন টেবিল মুছে ফেলা, অতিথিরা চলে গেলে আসন ও টেবিল পুনরায় সাজানো। খাবার পরিবেশনের সময় তারা পানির গ্লাস ভরতে পারেন বা খালি থালা সরাতে পারেন। কখনও অনেকে একসঙ্গে খেতে ঢুকলে একাধিক টেবিল একখানে করে বড় দলের বসার উপযোগী টেবিল পুনর্বিন্যাস করার কাজটিও তারা করেন। যদি রান্নাঘরে দরকার পড়ে, তারা থালা ধোয়া, ছিটানো খাবার বা পানীয় পরিষ্কার করা কিংবা আবর্জনা ফেলা— এসব কাজও করেন। কম ব্যস্ত রেস্তোরাঁয় তাদের দেখা নাও যেতে পারে, কিন্তু ভিড়যুক্ত জায়গায় তারা অপরিহার্য। jwARI.fetch( $( "#ari-image-jw68f5f0a8b3e46" ) ); অন্যদিকে, ওয়েটাররা সাধারণত অর্ডার নেন, খাবার পরিবেশন করেন, অতিথিদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিল পরিশোধের কাজ সামলান। এবং কখনও কখনও প্রয়োজন অনুযায়ী বাসারদের কাছ থেকে সহায়তা নেন, তাদের নানা নির্দেশনা দিয়ে থাকেন।