কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়নি, আজকের মধ্যে ফল ঘোষণা নিয়ে শঙ্কা

কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়নি, আজকের মধ্যে ফল ঘোষণা নিয়ে শঙ্কা

জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে এখন পর্যন্ত হল সংসদের ভোট গণনা শেষ হয়নি। এখনও তিনটি হলের ভোট গণনা বাকি আছে। সেগুলো শেষ করে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। এতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের মধ্যেও ফল ঘোষণা করতে পারবে কি না এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর এলাহী বলেন, এখনও তিন হলের ভোট গণনা বাকি। এগুলো শেষ করে আমরা কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করবো। কখন শেষ করতে পারবো বলতে পারছি না। শেষ হলেই ফল প্রকাশ করা হবে। ভোট গণনায় টেবিল সংখ্যা বাড়ানো হয়েছে।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, একজন শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদে ২৫ ও হল সংসদে ১৫টি ভোট দিয়েছেন। হল সংসদের ১৫টি করে ভোট গুনতে একদিন পার হয়ে গেছে। সেখানে কেন্দ্রীয় সংসদে ২৫টি করে ভোট গুনতে আরও বেশি সময় লাগবে। অর্থাৎ আজকেও ফল ঘোষণা করতে পারবে কি না এ নিয়ে শঙ্কা আছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিনভর জাকসুর ভোটগ্রহণ চলে। পাঁচটি প্যানেল ভোট বর্জন করলেও কোনও ধরনের সংঘর্ষ ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। তবে ভোটের ব্যালট ও ওএমআর মেশিন নিয়ে বিতর্ক ওঠায় হাতে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতেই মূলত দেরি হয়। প্রথমে শুক্রবার দুপুরের মধ্যে ফল ঘোষণার সম্ভাব্য সময় উল্লেখ করলেও সকালে ভোট গুনতে গিয়ে মারা যান চারুকলার শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এতে ভোটের ফল গণনা কখন শেষ হবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin