কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

পুরান ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ইউসুফ আলী নামে এক শিশুর (৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজেদের নির্মাণাধীন একতালা বাসার ছাদের ওপরে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ইউসুফ আব্দুল্লাহপুরের স্থায়ী বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে।

নাসির উদ্দিন বলেন, দুপুরে ছাদে খেলতে খেলতে হঠাৎ বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে ইউসুফ। পাশের লোকজন দেখতে পেয়ে আমাদের খবর দিলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin