খাগড়াছড়ির ঘটনা তদন্তে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি

খাগড়াছড়ির ঘটনা তদন্তে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি

খাগড়াছড়িতে চলমান জাতিগত সহিংসতা অনতিবিলম্বে বন্ধ এবং পাহাড়ি জনগোষ্ঠীর স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নিমিত্তে সরকারের কাছে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।   

বুধবার (১ অক্টোবর) পরিষদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের জন্য দায়ী দুর্বৃত্তদের গ্রেপ্তার না করে বরং খাগড়াছড়ির নিরীহ ও নিরস্ত্র জুম্ম জনগোষ্ঠীর উপর সশস্ত্র দুষ্কৃতকারীদের হামলায় এরই মধ্যে ৩ জন নিহত হয়েছে, কমপক্ষে ১৫ জন আহত হয়েছে, ৬ জন নিখোঁজ রয়েছে, ১৫টি বাড়িঘর ও ৬০টি দোকানপাট এবং ১৩ টি মটরসাইকেল অগ্নিসংযোগে ধ্বংস করা হয়েছে এবং ৭টি দোকানে লুটপাট চালানো হয়েছে। এমন দুঃখ ও দুর্ভাগ্যজনক ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করা জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উসকানিমূলক বক্তব্য খাগড়াছড়িসহ গোটা পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে।

খাগড়াছড়ির দুঃখজনক ঘটনা তদন্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একজন সদস্যের সমন্বয়ে কর্তব্যরত বা অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে অনতিবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন, ঘটনার জন্য দায়িদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দান, নিহতদের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে কমপক্ষে পঁচিশ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান ও সরকারি খরচে আহতদের সুচিকিৎসার ব্যবস্থার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে ঐক্য পরিষদ।

আরকেআর/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin