খাগড়াছড়ির ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

খাগড়াছড়ির ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

‘পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। সেখানকার স্থানীয় প্রশাসন আছে তারা স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে যারা দোষী তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে এমন কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, এক ব্যক্তিদর্শী এই ধরনের কোনও নির্বাচন হবে না। আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলবো। নির্বাচন অবশ্যই আগামী ফেব্রুয়ারিতে হবে। নির্বাচন কমিশন এবং সরকার সবাই আমরা উদগ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য। জাতীয় নির্বাচনের দিকে ইতোমধ্যে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। জনগণ যাকে পছন্দ করবে তাকে সরকার হিসেবে মেনে নেবে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে। জনগণের প্রত্যাশা নিঃসংকোচে নিজের ভোটাধিকার প্রয়োগ করা, সেটাই নিশ্চিত হবে।’

দুর্গাপূজার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘দুর্গাপূজায় যাতে সবাই মিলেমিশে আনন্দ উৎসব উদযাপন করতে পারি এটাই আমাদের এখনকার মিশন। সবাই নির্বিঘ্নে পূজা পালন করবেন। কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।’

এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম, মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব মোহন দে প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin