খাগড়াছড়িতে সড়ক অবরোধ এবার পুরোপুরি প্রত্যাহার

খাগড়াছড়িতে সড়ক অবরোধ এবার পুরোপুরি প্রত্যাহার

আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা সড়ক অবরোধ পুরোপুরি প্রত্যাহার করেছে জুম্মা ছাত্র জনতা।

শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার হওয়ায় যে কোনো সময় ১৪৪ ধারা তুলে নেওয়া হতে পারে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, আইন শৃঙ্খলাবাহিনীর চাহিদার ভিত্তিতে দ্রুত ১৪৪ ধারা তুলে নেওয়ার ঘোষণা করা হবে।

খাগড়াছড়িতে ধর্ষণ ঘটনার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ গত মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর এক মারমা স্কুলছাত্রীর ধর্ষণের অভিযোগে ডাকা অবরোধকে কেন্দ্র করে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমারায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতায় তিনজন পাহাড়ি নিহত হন এবং সেনা কর্মকর্তাসহ বহু মানুষ আহত হন। গুইমারার রামসু বাজার ও আশপাশে দোকানপাট ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

জেলা সদরের মহাজনপাড়া, নারিকেলবাগান এবং স্বনির্ভর বাজারে বহু ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করা হয়।

এসব ঘটনায় পুলিশ তিনটি মামলা দায়ের করেছে।

এডি/এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin