খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে ব্যাপক হতাহত ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয় এবং যুদ্ধ বন্ধে জোর দাবি তোলা হয়।

আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  

তিনি বলেন, জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে ফিলিস্তিন দূতাবাসের জন্য বিনামূল্যে জমি দেওয়া হয়েছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকারের সময় সেই জমিতে অনুদানে ভবন নির্মাণ করা হয়, যা ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার এবং জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

এসবিডব্লিউ/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin