ফাইল ছবি
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. নাফিজ (৩০) নামের যুবক আহত হয়েছেন। এ সময় ছিনাইকারীরা তার কাছ থেকে মোবাইল-মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে তার চিকিৎসা শুরু হয়।
গুলিবিদ্ধ নাফিজের বাবা আবু বক্কার সিদ্দিক জানান, তার ছেলে যাত্রাবাড়ী তার এক বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় আসার পথে খিলগাঁও বনশ্রী নন্দীপাড়া এলাকায় তিন যুবক মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার কাছে থাকা নগদ টাকা, দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে পরে নাফিজের বাম পায়ে গুলি করে সবকিছু নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
তিনি আরও জানান, খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, খিলগাঁও বনশ্রী নন্দী পাড়া তিতাস রোড এলাকা থেকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছে। তার কাছে থেকে দুটি মোবাইল মোটরসাইকেল ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা এমটা জানতে পেরেছেন তারা। জরুরি বিভাগের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
/এএস