খুলনা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ

খুলনা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ

খুলনায় জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার আইচগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

বাবুর স্ত্রী ফারিয়া আফরোজ লিসা বলেন, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক তাদের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে বাবুর ছোট ভাই লিটন বাইরে উঁকি দিলে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এরপর দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যান।

পরিবারের সদস্যরা জানান, আবু হোসেন বাবু প্রায় নয় মাস ধরে অসুস্থ রয়েছেন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত জানেন না তারা। এই ঘটনার পর থেকে পরিবারের সবাই বেশ আতঙ্কে রয়েছেন।

এদিকে, এই ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। তাতে দেখা যায়, অল্প বয়সী কয়েকজন ছেলে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে খুব ধীরে বাড়ির সামনের গলি দিয়ে বেরিয়ে যাচ্ছে।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin