খুলনার গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ

খুলনার গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ

খুলনা: টাইফয়েড টিকা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খুলনা প্রেসক্লাবের শহীদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে প্রধান অতিথি বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের বড় ভূমিকা রয়েছে। এবিষয়ে গুজব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। টাইফয়েড টিকাদান বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ থেকে উত্তরণে গণযোগাযোগ অধিদপ্তরসহ সকল দপ্তরকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, টাইফয়েড জ¦র একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। টাইফয়েড টিকায় ভয়ের কোন কারণ নেই। নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহবান জানান মহাপরিচালক।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, ইউএনবির প্রতিনিধি শেখ দিদারুল আলম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এতে স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় জেলা তথ্য অফিসের উপপরিচালক মো: ইব্রাহিম-আল-মামুন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে টিকাদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. মোঃ আরিফুল ইসলাম।

ওয়ার্কশপে জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় কেসিসিসহ খুলনা বিভাগের ১০ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪২ লাখ ৮৪ হাজার পাঁচশত ৭৭ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা বিভাগে এপর্যন্ত অনলাইনে ১৩ লাখ ১০ হাজার ৬৯ জনের নিবন্ধন করা হয়েছে। এছাড়া খুলনা জেলার নয়টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪ লাখ ৩১ হাজার একশত শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টাইফয়েড জ¦র থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। খুলনা বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

ওয়ার্কশপে খুলনার স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 

এমআরএম

 

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin