খুলনায় আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনায় আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা: খুলনায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মো. হামিদ শেখ (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর রায়েরমহল ব্যাংক কোয়ার্টার এলাকায় নিজের ঘরে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল হান্নানের ঘেরের পাশে কাঁচা-পাকা ঘরে হামিদ শেখের ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

 

এমআরএম

 

 

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin