খুলনায় গৃহবধুকে গলা কেটে হত্যা, যুবক আটক

খুলনায় গৃহবধুকে গলা কেটে হত্যা, যুবক আটক

খুলনা: খুলনায় আছিয়া বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফুলতলায় উপজেলার দামোদর ইউনিয়নের হ্যাচারিপাড়া মোড় সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃত যুবক হ‌লেন নড়াইল সদর থানা এলাকার বা‌সিন্দা রেজা কাজীর ছে‌লে মোঃ হো‌সেন কাজী। তা‌কে ওই বা‌ড়ির ছা‌দের এক‌টি পা‌নির ট্যাংকির মধ্য থে‌কে আটক করা হয়।

নিহত আছিয়া বেগম একই এলাকার শহীদ মোড়লের স্ত্রী।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, আটককৃত মো. হোসেন কাজীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কোন কারণ এখনো জানা যায়নি।

 

 

এমআরএম

 

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin