খুলনায় মাথায় গুলি করে যুবককে হত্যা

খুলনায় মাথায় গুলি করে যুবককে হত্যা

খুলনায় ইমরান হোসেন মুন্সি (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন মাদারীপুর জেলার মুন্সিবাড়ির বাবুল মুন্সীর ছেলে। বর্তমানে খুলনা নগরীর মুন্সিপাড়ার দ্বিতীয় গলিতে ভাড়া বাসায় থাকতেন এবং ইট-বালুর ব্যবসা করতেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। কাস্টমস ঘাট মোড়ে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হন।

ওসি শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘গুলিবিদ্ধ ইমরানকে রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নামে একটি হত্যা মামলা রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করতে কাজ পুলিশ। তাকে শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে বলে জানতে পেরেছি। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।’ 

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin