খুলনায় নিখোঁজের তিন দিন পর শিশুর মাটি চাপা বস্তাবন্দী লাশ উদ্ধার

খুলনায় নিখোঁজের তিন দিন পর শিশুর মাটি চাপা বস্তাবন্দী লাশ উদ্ধার

খুলনা: তিন দিন নিখোঁজ থাকার পর খুলনায় জিসান (৭) নামের এক শিশুর মাটি চাপা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

খুলনার খালিশপুর এলাকা থেকে দিঘলিয়া থানা পুলিশ এ ঘটনায় ফয়সাল (২৬) নামের এক যুবককে আটক করেছে।

অতিরিক্ত খুলনা জেলা পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনিসুজজামান বলেন, নিহত শিশু জিসানের বাবা মো. আলমগীর হোসেন দেয়াড়ায় অবস্থিত মণ্ডল জুট টেক্সটাইল মিলে মেকানিক্যাল পদে চাকরি করেন। গত ৯ অক্টোবর বিকেল থেকে জিসান নিখোঁজ ছিল। পরবর্তীতে তার কোনো খোঁজ না পেয়ে আলমগীর হোসেন সেদিনই দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসআই কৃপাসিন্ধু এ জিডির তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখেন, পার্শ্ববর্তী গ্রামের জি এম হান্নান শেখের ছেলে ফয়সালের (২৬) সাথে সর্বশেষ জিসানকে দেখা গেছে। এরপর ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শিশুটিকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে ফয়সালের বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় বস্তাবন্দী জিসানের লাশটি উদ্ধার করা হয়। জিসানের গলা কাটা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

 

এমআরএম

 

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin