খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় যুবককে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইমরান মুন্সি নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে মহানগরীর এক নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান মহানগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। তিনি ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাতে একটি ইট বিক্রির দোকানে বসে ছিলেন ইমরান। এ সময় হঠাৎই সেখানে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক ইমরানকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনার পেছনের কারণ ও জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin