কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা মনোভাব দেখা যাচ্ছে: সারজিস আলম

কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা মনোভাব দেখা যাচ্ছে: সারজিস আলম

নওগাঁ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা মনোভাব দেখা যাচ্ছে। তারা শুধু নির্বাচনের মধ্য দিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁয় এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।  

সারজিস আলম বলেন, যারা এভাবে দায়সারা দায়িত্ব পালন করতে চান, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট পৃথিবীতে নেই।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠেপড়ে লেগেছে, অথচ তাদের টয়লেটের পাশে ছোট্ট একটি ঘর ছাড়া কিছুই নেই। যেকোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মতো নয়, সবকিছু যাচাই-বাছাই করেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin