কিশোরগঞ্জে ১৮ দিনের বকনা বাছুর প্রতিদিন আধা লিটার দুধ দিচ্ছে

কিশোরগঞ্জে ১৮ দিনের বকনা বাছুর প্রতিদিন আধা লিটার দুধ দিচ্ছে

নিয়মিত প্রায় ‘আধা লিটার’ দুধ দিচ্ছে একটি বকনা বাছুর। কয়েক দিন আগে জন্ম নেওয়া এমন একটি বাছুরকে ঘিরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য।

বাছুরটির মালিক করিমগঞ্জের পূর্ব চরকরণশীর এলাকার বাসিন্দা হারুনুর রশিদ। তাঁর খামারে বাছুরটি দেখতে উৎসুক জনতার ভিড় লেগে থাকে দিনভর।

গতকাল শুক্রবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, খামারি হারুনুর রশিদের বাড়িতে উৎসুক জনতার ভিড়। অনেকেই বাছুরটির সঙ্গে ছবি তুলছেন। এ সময় খামারিসহ স্থানীয় কয়েকজন বলেন, জন্মের পর থেকেই দুধ দিচ্ছে বাছুরটি। গতকাল পর্যন্ত এটির বয়স ছিল ১৮ দিন।

হারুনুর রশিদ বলেন, প্রতিদিন বাছুরটি প্রায় আধা লিটার দুধ দিচ্ছে। এই দুধ দেখতে ও খেতে সাধারণ গাভির দুধের মতোই। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা এই দুধ পান করেছেন।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে হারুনুরের বাবা আবদুল কাদির বাচ্চু বলেন, তাঁর ৭০ বছরের জীবনে এমন ঘটনা শোনেননি বা দেখেননি।

বাছুরটি দেখতে আসা ব্যক্তিদের একজন তাকবির আহমেদ। তিনি বলেন, নিজের চোখে না দেখলে এটি কেউই বিশ্বাস করবে না।

দীর্ঘদিনের কর্মজীবনে প্রথমবারের মতো এমন ঘটনার মুখোমুখি হয়েছেন বলে জানান করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আউয়াল তালুকদার। তিনি বলেন, বকনা বাছুরের দুধ দেওয়ার বিষয়টি একটি ব্যতিক্রমী ঘটনা। প্রলেকটিন হরমোন নির্গত হওয়ার কারণে এমনটি ঘটেছে। এই বাছুরের দুধ পান করলে কোনো সমস্যা হবে না। গাভির দুধ দেখতে ও খেতে যেমন, বাছুরটির দুধও তেমন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin