কিউ-এস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংস-২০২৬ এ স্থান করে নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এশিয়ার শীর্ষ ১৪০১-১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটির অবস্থান নিশ্চিত হয়েছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ৪৫৪তম স্থান অর্জন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্জন বিইউবিটির ধারাবাহিক অ্যাকাডেমিক ও গবেষণায় উৎকর্ষতা এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে প্রতিশ্রুতির প্রতিফলন।
বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এবিএম শওকত আলী বলেন, ‘কিউ-এস এশিয়া র্যাঙ্কিংয়ে আমাদের এই স্বীকৃতি প্রমাণ করে বিইউবিটির শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং উৎকর্ষতার ফল আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। এই অর্জন আমাদের আরও অনুপ্রাণিত করবে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে।’