কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করতে দোকান উচ্ছেদের নির্দেশ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করতে দোকান উচ্ছেদের নির্দেশ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি এলাকায় গড়ে ওঠা দোকান ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে দেওয়া এসব স্থাপনার লাইসেন্স ও অনুমোদন অবিলম্বে বাতিল করারও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান (এনডিসি) স্বাক্ষরিত এক চিঠিতে কক্সবাজার জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে সরকার কক্সবাজার-টেকনাফ সমুদ্রসৈকতকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ অনুযায়ী এই এলাকায় ক্ষতিকর সব কার্যক্রম নিষিদ্ধ।

এই এলাকায় বন উজাড়, বন্যপ্রাণি ধরা, ভূমি ও পানির বৈশিষ্ট্য পরিবর্তন, দূষণকারী শিল্প স্থাপন এবং বালিয়াড়িতে স্থাপনা নির্মাণ আইনত নিষিদ্ধ। এছাড়া, পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া ভূমির শ্রেণি পরিবর্তনও করা যাবে না। সুপ্রিম কোর্টও ২০১৮ সালের এক রায়ে উল্লেখ করেছেন যে, পরিবেশ সংরক্ষণ আইন ও ইসিএ বিধিমালা অন্য সব আইনের উপরে প্রাধান্য পাবে। তবুও আইন ভঙ্গ করে শত শত দোকান ও বাণিজ্যিক স্থাপনা তৈরি হয়েছে। এসব স্থাপনা সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। এতে পরিবেশবান্ধব পর্যটনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

ঢাকার প্রথম সরকারি ‘গ্রিন বিল্ডিং’ হবে পরিবেশ অধিদফতরের নতুন অফিস BanglaTribune | পরিবেশ

ঢাকার প্রথম সরকারি ‘গ্রিন বিল্ডিং’ হবে পরিবেশ অধিদফতরের নতুন অফিস

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলে...

Sep 28, 2025
ঢাকার ১০০ স্কুলে শুরু হলো ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’ BanglaTribune | পরিবেশ

ঢাকার ১০০ স্কুলে শুরু হলো ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’

ঢাকা বিভাগের ১৩টি জেলার ১০০ স্কুলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার থেকে সম্পূর্ণ মুক্ত করা ও...

Nov 27, 2025

More from this User

View all posts by admin