কক্সবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে তাণ্ডব, পৃথক দুই মামলায় আসামি এক হাজার

কক্সবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে তাণ্ডব, পৃথক দুই মামলায় আসামি এক হাজার

স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার:

কক্সবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং টিকিট কেলেংকারীর ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। দু’টি মামলায় দুই জনের নাম উল্লেখ করে প্রায় ১ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা ও পুলিশ। জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন জানান, খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, ও টিকিট কেলেংকারীর ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন।

মামলায় টিকিটের ইজারাদার ইব্রাহিম বাবু ও শাফায়াত হোসাইন মুন্নার বাম উল্লেখ করে ৫০০/৭০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

অপরদিকে, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় আরেকটি মামলা দায়ের করে পুলিশ। মামলায় ৩০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি তদন্ত ফারুক হোসেন।

এর আগে, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন। এ সময় কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইফুদ্দিন শাহিন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, গণপূর্তকে দায়িত্ব দেয়া হয়েছে গতকালের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিবরণ দিতে। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে খুব সুনামের সাথে বেশকিছু ম্যাচ সমাপ্ত হয়েছে। কখনও এ ধরনের ঘটনা ঘটেনি।

জেলা পুলিশ সুপার জানান, লক্ষাধিক লোকের সমাগম হয়েছে খেলায়। হঠাৎ এমন একটি ঘটনা সামাল দিতে তৎক্ষনাৎ প্রস্তুতি ছিলো না পুলিশের। পুলিশের পাশাপাশি র‍্যাব ও আনসার সদস্যরা ছিলেন। ইতোমধ্যে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এতকিছুর পরও আইন শৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে ঘটনা সামাল দেয়ার চেষ্টা করেছে। তাদের প্রতি নির্দেশনা ছিলো যাতে কোনো ধরনের প্রাণঘাতির ঘটনা না ঘটে। এ ঘটনায় উস্কািদাতা, সুবিধাবাদীদের ভিডিও ফুটেজে সনাক্ত করে সবাইকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি টিকিট কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত শেষে জানা যাবে কারা এ ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে। ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উশৃংখল দর্শকদের তাণ্ডবে পণ্ড হয়ে। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়, গ্যালরীতে ব্যাপক তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ অর্ধশত আহত হয়।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin