কলম্বোতে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফে নামছে বাংলাদেশ

কলম্বোতে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফে নামছে বাংলাদেশ

শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশের মিশন শুরু হতে যাচ্ছে।  প্রথম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ নেপাল। জয়ের আশা নিয়ে খেলতে নামছে গোলাম রব্বানী ছোটনের দল। খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। 

কোচ ছোটন টুর্নামেন্টের জন্য প্রস্তুত। বলেছেন, ‘ছেলেরা দীর্ঘদিন ধরে অনুশীলন করছে, তারা খেলার জন্য প্রস্তুত। ওরা যদি মাঠে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারে, তবে সহজেই লক্ষ্য পূরণ করতে পারবে।’

প্রতিপক্ষ নেপাল নিয়ে তার কথা, ‘প্রতিপক্ষের খেলা দেখেছি, তারা শক্তিশালী দল এবং বেশ কিছু দুর্দান্ত ম্যাচও আছে তাদের; কিন্তু আমার বিশ্বাস ফয়সালরা যদি সাহস নিয়ে খেলে তবে জয় পাওয়াটা কঠিন হবে না।’ 

অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও আত্মবিশ্বাসী,  ‘নেপাল ভালো দল। কিন্তু আমরা আমাদের খেলায় মনোযোগী; মাঠে সেরাটা দিয়ে চাই জয় ছিনিয়ে আনতে।’

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin