কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোর্শেদ

কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোর্শেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।  

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শারমিন আক্তার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ আগস্টে অনুষ্ঠিত ব্যাংকের ৬৭তম পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত হন সৈয়দ রফিকুল হক, মোহাম্মদ তফাজ্জুল হোসেন ও মো. মোর্শেদ হাসান খান। তাদের নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৮ মে মাসে অনুষ্ঠিত ব্যাংকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা এবং ২৬ আগস্টে ৬৮তম পর্ষদ সভায় পরিচালক হিসেবে মনোনীতদেরও অনুমোদন দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন, আকরাম হোসেন বিপিএম (সেবা) অতিরিক্ত আইজি (ফিন্যান্স), আবু নাছের মোহাম্মদ খালেন বিপিএম অতিরিক্ত আইজি, মো. ছিবগাত উল্লাহ, অতিরিক্ত আইজি, সরদার নুরুল আমিন, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট), মো. কামরুল আহসান ডিআইজি এবং এ. কে. এম. আওলাদ হোসেন অতিরিক্ত আইজি (অ্যাডমিন)।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগগুলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদে প্রথম মেয়াদে কার্যকর হবে।

এএটি

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin