কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবি অধ্যাপক মোর্শেদ

কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবি অধ্যাপক মোর্শেদ

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক (স্বতন্ত্র) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শারমিন আক্তার বিজ্ঞপ্তিতে সই করেন। এছাড়া আরও ছয়জনকে পরিচালক এবং দুজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ১০ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের ৬৭তম পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত সৈয়দ রফিকুল হক, মোহাম্মদ তফাজ্জুল হোসেন এবং মো. মোর্শেদ হাসান খানকে আপনাদের ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে (প্রথম মেয়াদে) নিযুক্তিতে অনুমোদন দেওয়া হলো।

অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে এসএসসি ও এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড (যশোর) করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। অধ্যাপক মোর্শেদ হাসান খান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সম্পৃক্ত। তার বাবা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. তোফাজ্জল হোসেন খান। যিনি টিএইচ খান নামেই পরিচিত। অধ্যাপক মোর্শেদ হাসান খানের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছোট ভাই একজন স্বনামধন্য আইনজীবী।

এছাড়া গত ২৮ মে অনুষ্ঠিত ব্যাংকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা এবং ২৬ আগস্ট অনুষ্ঠিত ৬৮তম পর্ষদ সভায় পরিচালক হিসেবে মনোনীত আকরাম হোসেন বিপিএম (সেবা) অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), আবু নাছের মোহাম্মদ খালেন বিপিএম অ্যাডিশনাল আইজি (এইচআরএম), মো. ছিবগাত উল্লাহ বিপিএম (সেবা) পিপিএম অ্যাডিশনাল আইজি (সিআইডি), সরদার নুরুল আমিন বিপিএম (সেবা) অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), মো. কামরুল আহসান ডিআইজি এবং এ কে এম আওলাদ হোসেন অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) কে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিযুক্তিতে অনুমোদন দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফএআর/এমএএইচ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin