কমনওয়েলথ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে, জেনে নিন বিস্তারিত

কমনওয়েলথ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে, জেনে নিন বিস্তারিত

বাংলাদেশের শিক্ষার্থীদের কাছ থেকে কমনওয়েলথ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে। এ বৃত্তির আওতায় যুক্তরাজ্যে এমএস ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ মিলবে। ২০২৬ সালের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। একনজরে এই বৃত্তির বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক।

এক বছরের মাস্টার্স অথবা তিন বছর মেয়াদি পিএইচডির জন্য আবেদন করা যাবে।

ছয়টি থিমে মাস্টার্স বা পিএইচডির আবেদন গ্রহণ করা হচ্ছে। যেমন উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্যব্যবস্থা ও সক্ষমতা জোরদার; শান্তি, নিরাপত্তা ও সুশাসন জোরদার, সংকট মোকাবিলা ও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি।

আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, ভাষাগত দক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস, টোয়েফল ইত্যাদি), যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া অফার লেটার ইত্যাদি যুক্ত করতে হবে।

আবেদন ফরম ও তথ্য পাওয়া যাবে ইউজিসির ওয়েবসাইটে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫।

Comments

0 total

Be the first to comment.

আমাদের স্নাতকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা প্রমাণ করেছে Prothomalo | জীবনযাপন

আমাদের স্নাতকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা প্রমাণ করেছে

প্রথম আলোর রোববারের ক্রোড়পত্র—স্বপ্ন নিয়ে। শুরু হয়েছে স্বপ্ন নিয়ের বিশেষ আয়োজন ‘ক্যাম্পাস ক্যানভাস’।...

Oct 05, 2025

More from this User

View all posts by admin