কোম্পানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

কোম্পানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় একটি আবাসিক বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১ অক্টোবর) রাতে আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এর আগে, সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ইদ্রিসিয়া সড়কের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুমুদ (৪৪), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ওদ্রিবা (৮) ও ছেলে তূর্য (৩)। একটি ঔষধ কোম্পানিতে চাকরিরত কুমুদ ওই বাসায় ভাড়া থাকতেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, একই পরিবারের ৪ জন দগ্ধ হন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার উত্তম চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বাসায় জমে থাকা গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin