নামাজ ভঙ্গের কারণ ১৯টি। তন্মধ্যে অন্যতম একটি হলো- নামাজে সূরা-কেরাত অশুদ্ধভাবে পড়া।
কারণ, কোরআন শেখা ও তেলাওয়াত করা আল্লাহর আদেশ; কোরআন শেখা ফরজ। আল্লাহর আয়াতকে ভুলে থাকলে কিয়ামত দিবসে অন্ধ হয়ে উঠতে হবে। এ প্রসঙ্গে সূরা ত্বোয়া-হার ১২৪ নম্বের আয়াতে ইরশাদ হয়েছে, ‘এ পৃথিবীতে যারা সঠিক পথের সন্ধান পেতে চায় না, কেয়ামতের দিন তারা অন্ধ অবস্থায় কবর থেকে ওপরে উঠবে। ’
কাজেই আসুন, কোরআন শেখার বিভিন্ন অনলাইন/অফলাইন কোর্সে অংশগ্রহণ করে কোরআন শিখি, প্রয়োজনে প্রাইভেট বা একাকি হলেও শিখি। অভিভাবকরা এ বিষয়ে ব্যবস্থা নেই। সেই সঙ্গে সমাজের দায়িত্ব সচেতনরা সমাজ সেবার অংশ হিসেবে কোরআন শিক্ষার ব্যবস্থা করে অন্যদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করি। অাল্লাহতায়ালা আমাদের তওফিক দান করুন। আমিন।
এসআই