কোটি টাকায় শুরু হচ্ছে অপরাজেয় নারী হকি টুর্নামেন্ট 

কোটি টাকায় শুরু হচ্ছে অপরাজেয় নারী হকি টুর্নামেন্ট 

ব্র্যাক ব্যাংক অপরাজেয় নারী হকি শুরু হতে যাচ্ছে। ২-১৪ নভেম্বর আঞ্চলিক পর্বের খেলা  হওয়ার অপেক্ষা। চূড়ান্ত পর্ব হবে ডিসেম্বরে। চার ভেন্যুতে ১৮ জেলা নারী দলের টুর্নামেন্টে ব্র্যাক ব্যাংক প্রায় ৯৯ লাখ টাকা স্পন্সর করছে! 

রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ ও যশোর চার ভেন্যুতে প্রাথমিক পর্ব হবে। রাজশাহী ও ময়মনসিংহে পাঁচটি করে আর কুমিল্লা, যশোরে চারটি করে দল অংশ নেবে। প্রতি ভেন্যুতে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলার পর চ্যাম্পিয়ন দল খেলবে মূল পর্বে।  চূড়ান্ত পর্বে তাদের সঙ্গে যোগ দেবে বিকেএসপি। তবে আঞ্চলিক দলগুলো তখন আগের নামে খেলবে না। জোন ভিত্তিক নাম নিয়ে যাদের সঙ্গে প্রাথমিক পর্ব খেলেছে তাদের মধ্যে সেরাদের নিয়ে দল গঠন করে চূড়ান্ত পর্ব খেলবে।  প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই এমন আয়োজন বলে টুর্নামেন্টটির সমন্বয়ক তারিকুজ্জামান নান্নু জানিয়েছেন। 

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ হকি ফেডারেশনে নারী হকি টুর্নামেন্ট নিয়ে সংবাদ সম্মেলন হয়। সেই সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর বলেছেন, ‘এই বছরের শুরুতে নারী ডেভেলপমেন্ট কাপে পৃষ্ঠপোষকতা করেছিলাম। এরপর আমরা নারী হকিতে পার্টনার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিএসআর ফান্ড থেকেই অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ৯৮ লাখ টাকার বেশি প্রায় ৯৯ লাখ টাকা দেওয়া হচ্ছে হকি ফেডারেশনকে।’

টুর্নামেন্ট নিয়ে এই কর্মকর্তা আরও বলেছেন, ‘সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) ফান্ডের অর্থ আমরা সম্পূর্ণ তদারকি করবো। প্রতি জেলাতে আমাদের প্রতিনিধি ইতোমধ্যে এই টুর্নামেন্টের জন্য নির্ধারিত রয়েছে।’

প্রথমবার অনূর্ধ্ব-১৮ নারী দল এশিয়া কাপে খেলে ব্রোঞ্জ জিতেছে। তাই হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অবঃ) রিয়াজুল হাসানের চাওয়া, ‘আমরা চাই বাংলাদেশ নারী হকি দল যেন এশিয়ান গেমসের বাছাই খেলতে পারে। আমাদের জুনিয়র দল আন্তর্জাতিক পর্যায়ে খেলছে, সিনিয়র দলেরও খেলার সুযোগ করে দিতে চাই।’ 

রাজশাহী ভেন্যু-জয়পুরহাট, দিনাজপুর, রাজশাহী, ঠাকুরগাঁও ও রংপুরময়মনসিংহ ভেন্যু-নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, নেত্রকোণা ও ময়মনসিংহকুমিল্লা ভেন্যু-চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, সিলেটযশোর-নড়াইল, যশোর, ঝিনাইদহ ও পটুয়াখালী।

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin