কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করে পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করে পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার ও কোয়ান্টাম সেন্সরের উন্নয়নের দুয়ার খুলে দেওয়া কাজের জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। এরা হলেন ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল ডেভোরে এবং যুক্তরাষ্ট্রের জন মার্টিনিস।

মঙ্গলবার (৭ অক্টোর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস কোয়ান্টাম কম্পিউটিংয়ে যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনজনকে এই পুরস্কারে ভূষিত করে।

কমিটির পক্ষ থেকে সংবাদ সেম্মলেন বলা হয়, আজকের দিনে এমন কোনো উন্নত প্রযুক্তি নেই যা কোয়ান্টাম মেকানিকসের ওপর নির্ভর করে না—মোবাইল ফোন, ক্যামেরা থেকে শুরু করে ফাইবার অপটিক কেবল পর্যন্ত সবকিছুতেই এর প্রয়োগ রয়েছে।

এই তিন বিজয়ী এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা অর্থ পুরস্কার ভাগ করে নেবেন।

বিজয়ীদের মধ্যে জন ক্লার্ক যুক্তরাজ্যের ক্যামব্রিজে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাসে কর্মরত। মিশেল ডেভোরে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন এবং তিনিও যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আর জন মার্টিনিস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্তা বারবারা ক্যাম্পাসে অধ্যাপনা করছেন।

নোবেল কমিটির এই পুরস্কারের মধ্য দিয়ে মূলত ১৯৮০-এর দশকে এই তিন বিজ্ঞানীর বৈদ্যুতিক সার্কিটের ওপর পরিচালিত যুগান্তকারী পরীক্ষাগুলোই স্বীকৃতি পেল।

আগামী ১০ ডিসেম্বর সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে জাঁকালো আয়োজনে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।

গত বছর পদার্থের নোবেল পেয়েছিলেন ‘মেশিন লার্নিং’র দুই পথিকৃত যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডার গবেষক জেওফ্রে ই হিন্টন।

এইচএ

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin