কর বৃদ্ধির প্রতিবাদে যশোর পৌরসভা ঘেরাও নাগরিকদের

কর বৃদ্ধির প্রতিবাদে যশোর পৌরসভা ঘেরাও নাগরিকদের

যশোর: অযৌক্তিকভাবে পৌরকর বৃদ্ধির প্রতিবাদ ও পানিকর বাতিলের দাবিতে মিছিল সহকারে যশোর পৌরসভা ঘেরাও করেছেন নাগরিকেরা।  

পৌর নাগরিক কমিটির ব্যানারে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘেরাও এ কর্মসূচি পালন করা হয়।

পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান ‌হলেও যশোর পৌরসভা দীর্ঘদিন ধরে নিপীড়নমূলক আচরণ করছে বলে পৌর নাগরিক কমিটির নেতারা অভিযোগ করেন। তারা বলেন, খাতওয়ারি সেবা না দিলেও দফায় দফায় কর বৃদ্ধি করছে। এর প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।

দুপুরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা মিছিলসহ পৌরসভা ঘেরাও করেন। এরপর পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে সভা করেন তারা।

পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, ইতিপূর্বে নাগরিক আন্দোলনের মুখে পৌরসভা পাঁচ বছর অন্তর কর অ্যাসেটমেন্ট সাপেক্ষে কর নির্ধারণে সম্মত হলেও তারা আবার অযৌক্তিক কর আরোপ শুরু করেছে। তাছাড়া পৌর করের সাথে দশ শতাংশ পানি কর হলেও তার কোন সেবা পাওয়া যায় না।

এছড়া, নাগরিকরা অন্যান্য নাগরিক সেবা থেকেও বঞ্চিত বলে অভিযোগ তাদের। এ অবস্থায় পৌর কর্তৃপক্ষের সাথে পৌর নাগরিক কমিটি যশোরের সমঝোতা চুক্তি অনুযায়ী সাবেক মেয়র মারুফুল ইসলামের সময়কালের পর থেকে সকল অ্যাসেটমেন্ট ও কর বাতিল করার দাবি জানানো হয়েছে।  

তাদের আরো যেসব দাবি রয়েছে সেগুলো হলো, নতুন অ্যাসেটমেন্টের মাধ্যমে কর নির্ধারণ করতে হবে। এরজন্য আগামী ১৫ দিনের মধ্যে সুনির্দিষ্ট নীতিমালা নির্ধারণ করার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় পৌরকরসহ সকল ধরনের কর বন্ধের হুঁশিয়ারি দেন তারা।

সংগঠনের আহ্বায়ক শওকত আলী খান, উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান ঘেরাওকালে বক্তব্য রাখেন।  

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin