রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহজাহান শিকদার বলেন, ‘অধিদফতরের উপপরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) মো. মামুনুর রশিদকে প্রধান করে ৫ সদস্যদের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।