ক্রেডিট কার্ড গ্রাহকদের ইএমআই সুবিধায় প্রাইম ব্যাংক-ইজি পেমেন্ট সিস্টেমের চুক্তি স্বাক্ষর 

ক্রেডিট কার্ড গ্রাহকদের ইএমআই সুবিধায় প্রাইম ব্যাংক-ইজি পেমেন্ট সিস্টেমের চুক্তি স্বাক্ষর 

ঢাকা: প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইজি পেমেন্ট সিস্টেমের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এ অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন।

এ সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইজি পেমেন্ট সিস্টেমের আওতাভুক্ত ২০০টিরও বেশি মার্চেন্ট আউটলেটে কেনাকাটার সময় ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে গ্রাহকরা পণ্য বা সেবার মূল্য সহজ মাসিক কিস্তিতে (ইএমআই) পরিশোধ করতে পারবেন, যা তাদের আর্থিক চাপ কমিয়ে আরও স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করবে।  

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়াদ্দার তানভীর ফয়সাল এবং ইজি পেমেন্ট সিস্টেমের জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন খান রাজীব।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল চ্যানেলস) এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরী; ইজি পেমেন্ট সিস্টেমের লিড–স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মো. ফাহিম জওয়াদ সাকিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin