কর্ণফুলী টানেলের ভেতরে উল্টে গেল দ্রুতগতির বাস, আহত তিন

কর্ণফুলী টানেলের ভেতরে উল্টে গেল দ্রুতগতির বাস, আহত তিন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলে দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা দুইটার সময় পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

টানেল–সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বেলা দুইটার সময় পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। টানেলের ভেতর প্রবেশের পর অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায় এবং কাত হয়ে পড়ে যায় বাসটি। ওই সময় বিদ্যুৎ সরবরাহ লাইন ও ডেকোরেটিভ বোর্ডের সামান্য ক্ষতি হয়।

কর্ণফুলী টানেল সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, টানেলের ভেতরে গতিসীমা না মেনে দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন চালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং তিনজন আহত হয়েছেন। টানেলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির উদ্ধারকর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করেন। পরে তাঁদের মধ্যে দুজনকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ও আরেকজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। আহত ব্যক্তিদের নাম–ঠিকানাসহ বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কর্ণফুলী টানেলের ট্রাফিক কন্ট্রোল রুমের (টিসিআর) সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস কাত হয়ে পড়ে যায়। পরে গাড়িটি উদ্ধার করে টোল প্লাজায় নিয়ে যাওয়া হয়।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin