কৃষিজমিতে যুবকের লাশ, মা বললেন 'এখন আমাকে কে দেখবে'

কৃষিজমিতে যুবকের লাশ, মা বললেন 'এখন আমাকে কে দেখবে'

চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমির পানিতে ভাসছিল সুজন দেবনাথ (২৮) নামে এক যুবকের লাশ। বুধবার সন্ধ্যায় বাড়ি সংলগ্ন কৃষিজমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

সুজন দেবনাথ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানিকরাজ গ্রামের বাসিন্দা। পেশায় একজন শ্রমিক।

সুজনের মা অঞ্জলী দেবনাথ বলেন, আমার ছেলে কোনও রাজনীতি করে না। তার বাবা নেই। আমার এক মেয়ে এক ছেলে। তাদের বাবার মৃত্যুর পর মেয়েকে বিয়ে দিয়ে ছেলেকে নিয়েই বসবাস করছি। সে যখন যে কাজ পেতো তা দিয়ে উপার্জন করে সংসার চালাতো। বুধবার সকালে গাছ কাটার কাজ শেষে দুপুরে বাসায় এলে বাচ্চু নামে একজন ডেকে নিয়ে যায়। এরপর খবর পেলাম লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন আমাকে কে দেখবে, আমাকে দেখার কেউ রইলো না।

সুজন দেবনাথের সঙ্গে কাজ করা মো. বাচ্চু (৫৫) বলেন, আমরা সকালে একসঙ্গে গাছ কাটার কাজ করেছি। তবে সে কীভাবে মারা গেলো, এটা আমি বলতে পারছি না।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, কৃষিজমির পানিতে লাশ ভেসে আছে সংবাদ পেয়ে সেখান থেকে সন্ধ্যায় সুজনের লাশ উদ্ধার করি। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। শরীরে আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে চিকিৎসকের রিপোর্টের পর জানতে পারবো, কীভাবে মৃত্যু হলো। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin